You have reached your daily news limit

Please log in to continue


লস অ্যাঞ্জেলেসে শয়নকক্ষে পড়েছিল বাংলাদেশি তরুণের লাশ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি বাসা থেকে বাংলাদেশি তরুণ সাকিব আলীর লাশ উদ্ধার করা হয়েছে।

অভিজাত এলাকা হিসেবে পরিচিত মেরিনা ডেল রে সিটি থেকে সোমবার তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

৩০ বছর বয়সি সাকিব ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চিকিৎসক মোহাম্মদ আলী মানিকের একমাত্র ছেলে।

স্থানীয় সাংবাদিক লস্কর আল মামুন জানান, শনিবার থেকেই সাকিবের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। এ অবস্থায় তারা বাবা মানিক ও মা শাকিরা আলী সোমবার জর্জিয়ার আটলান্টা থেকে মেরিনা ডেল রে সিটিতে আসেন। সাকিবের বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে অ্যাপার্টমেন্টের সুপারভাইজারের কাছে থেকে কোড সংগ্রহ করে দরজা খোলে। এসময় শয়নকক্ষের মেঝেতে সাকিবের লাশ পড়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন