গোয়েন্দা তথ্য উপেক্ষা করে যুদ্ধের চোরাবালিতে ট্রাম্প

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭

মার্কিন আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের নিয়ে গড়া দ্বিদলীয় একটি কমিশন ২০০৫ সালে তাদের প্রতিবেদনের উপসংহারে লেখে, “ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার গোয়েন্দা তথ্যটি ছিল সম্পূর্ণ ভুল।”


মার্কিন গোয়েন্দারা তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে বলেছিলেন, সাদ্দাম হোসেন নতুন করে পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরু করেছেন এবং ইরাকের কাছে প্রাণঘাতী রাসায়নিক অস্ত্রের মজুদ রয়েছে।


এসব গোয়েন্দা তথ্যই ছিল ইরাক যুদ্ধ ও দেশটিতে যুক্তরাষ্ট্রের আট বছরের দখলদারিত্বের মূল ভিত্তি।


কিন্তু দ্বিদলীয় কমিশনের পর্যবেক্ষণ ছিল, “যুদ্ধ শেষ হওয়ার পর একটি তথ্যও নিশ্চিত হওয়া যায়নি। এটি ছিল বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা।”


যদি একই ধরনের একটি কমিশন বর্তমান ইরান যুদ্ধ নিয়ে পর্যালোচনা করত, তাদের মূল্যায়নে সম্ভবত বলা হতো¬–তেহরানের বিষয়ে গোয়েন্দা তথ্য সম্পূর্ণ সঠিক ছিল; কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তা গ্রাহ্য করেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও