You have reached your daily news limit

Please log in to continue


ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এ ছাড়া আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন