You have reached your daily news limit

Please log in to continue


ভিয়েতনামকে হারিয়েই সমীকরণ মেলানোর লক্ষ্য প্রীতি-সাগরিকাদের

তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থেকেই কেবল পরের ধাপে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে। তা লুফে নেওয়ার লক্ষ্যে ভিয়েতনামের বিপক্ষে সবশেষ ম্যাচে নামবে দল। সহকারী কোচ আবুল হোসেন ও ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বললেন, সেরাটা নিংড়ে দিয়ে সমীকরণ মেলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।

থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনালে খেলা ইতোমধ্যে নিশ্চিত করেছে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন ও এবারের আসরের আয়োজক থাইল্যান্ড। থাইল্যান্ড (৩-২) ও চীনের (২-০) বিপক্ষে পরাজিত বাংলাদেশ এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন