টেলিগ্রামের মাধ্যমে তথ্য চুরি করছে ইরানি হ্যাকাররা: এফবিআই
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১৬:৫৫
ইরানি হ্যাকাররা টেলিগ্রাম ব্যবহার করে বিশ্বজুড়ে ভিন্নমতাবলম্বী, বিরোধী গোষ্ঠী ও সাংবাদিকদের তথ্য চুরি করছে বলে সতর্ক করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই।
শুক্রবার প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি বলেছে, টেলিগ্রামের মাধ্যমে পরিচিত কারো ছদ্মবেশে ম্যালওয়্যার ছড়িয়ে ইরান সরকারের হ্যাকাররা ভুক্তভোগীদের কম্পিউটার ও জুম কলের নিয়ন্ত্রণ নিচ্ছে।
ব্রিটিশ প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ প্রতিবেদনে লিখেছে, এ সাইবার হামলার প্রথম পর্যায়ে হ্যাকাররা তাদের লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে এবং পরিচিত কোনো ব্যক্তি বা টেকনিক্যাল সাপোর্টের ছদ্মবেশ নেয়।