You have reached your daily news limit

Please log in to continue


সরকারের ওপর আস্থা রাখা কঠিন হয়ে হচ্ছে: টিআইবি

অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ক্ষেত্রে যে নীতি বর্তমান বিএনপি সরকার নিয়েছে, তার কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ–টিআইবি।

সরকারের সিদ্ধান্তে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ‘পেছনে হাটার’ ইংগিত দেখতে পাচ্ছে এ সংস্থা।

সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন ডেকে অধ্যাদেশ রহিত, বাতিল বা সংশোধন নিয়ে টিআইবির অবস্থান তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ নিয়ম অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করা হয়। সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

ওই কমিটির সুপারিশ অনুযায়ী কিছু অধ্যাদেশ বিল আকারে এগোলেও কিছু অধ্যাদেশ এখনই না এনে আরও পর্যালোচনার জন্য রাখা হয়েছে।

এ বিষয়ে টিআইবির সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, “গতকাল ক্ষমতাসীন দলের মহাসচিব বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। দ্বিতীয়ত আইনমন্ত্রী বলেছেন, গুম অধ্যাদেশ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ যদি আইনে পরিণেত করা হয়, তাহলে গুমের শিকার ও অমানবিকতার শিকার ব্যাক্তিরা অন্যায়ের শিকার হবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন