কেন হাম পৃথিবীর সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি?
বণিক বার্তা
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫
হামকে অনেক সময় চিকেনপক্সের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু এটি তার চেয়েও বেশি গুরুতর। এ রোগের জটিলতা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
বিশেষজ্ঞদের মতে, হাম প্রথমে শ্বাসতন্ত্রে আক্রমণ করে এবং স্থানীয় লিম্ফ নোডে সংক্রমণ ঘটায়, তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে। এজন্য এটি মানুষের শ্বাসতন্ত্র, মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশকে প্রভাবিত করতে পারে।
হামে ডায়রিয়া বা কানের সংক্রমণের মতো তুলনামূলক হালকা উপসর্গ থাকে। এর কারণে ৬ শতাংশ শিশু নিউমোনিয়ায় ভোগে। অপুষ্ট শিশুদের মধ্যে এ হার আরো বেশি হতে পারে। বিরল ক্ষেত্রে এটি এনসেফালাইটিস (মস্তিষ্কে ফোলা) ঘটাতে পারে। এছাড়া হাম রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়, ফলে শিশুরা অন্য রোগে সহজেই আক্রান্ত হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাম আক্রান্ত
- হাম রোগ