বগুড়া-৬ উপনির্বাচন: প্রচারে ‘জোর’ থাকলেও ভোটারের ‘আগ্রহ কম’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০১

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। চৈত্রের দাবদাহ উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তারা; দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।


শহর ও গ্রামে সভা-সমাবেশ, গণসংযোগ ও উঠান বৈঠকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছেন প্রার্থীরা।


৯ এপ্রিল এই আসনের উপনির্বাচন। ঈদের আমেজ কাটতে না কাটতেই এই নির্বাচনি এলাকায় বইছে ভোটের হাওয়া। তবে প্রার্থীরা আদাজল খেয়ে মাঠে নামলেও সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন কোনো ‘বাড়তি আগ্রহ বা উদ্দীপনা’ চোখে পড়ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও