হাম ও রুবেলার পার্থক্য কী? রুবেলার লক্ষণ, জটিলতা ও প্রতিরোধ জেনে রাখুন

প্রথম আলো প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৩

হাম ও রুবেলার পার্থক্য
অনেকে হাম ও রুবেলাকে একই মনে করেন, কিন্তু এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে।


হাম (মিজেলস): জ্বর বেশ তীব্র, র‍্যাশ ৫-৭ দিন থাকে, ত্বকে কালচে দাগ ফেলে যায়, নিউমোনিয়া বা ডায়রিয়া হতে পারে।


রুবেলা (জার্মান মিজেলস): সাধারণত জ্বর মৃদু প্রকৃতির হয়, র‍্যাশ তিন দিন থাকে, ত্বকে কোনো দাগ ফেলে না, গর্ভস্থ শিশুর অঙ্গহানি হতে পারে।
রুবেলার উপসর্গ বা লক্ষণ
রুবেলার লক্ষণগুলো সাধারণত মৃদু হয় এবং ভাইরাস শরীরে প্রবেশের ১৪ থেকে ২১ দিন পর প্রকাশ পায়।


র‍্যাশ বা লালচে দানা: প্রথমে মুখে লালচে দানা দেখা দেয় এবং দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটি সাধারণত তিন দিন থাকে।
জ্বর: হালকা জ্বর (১০০-১০১ ডিগ্রি ফারেনহাইট)।
গ্রন্থি ফুলে যাওয়া: কানের পেছনে বা ঘাড়ের লিম্ফ নোড বা গ্রন্থি ফুলে যাওয়া রুবেলার অন্যতম লক্ষণ।
অন্যান্য: চোখ লাল হওয়া, সর্দি, কাশি এবং বড়দের ক্ষেত্রে জয়েন্টে ব্যথা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও