You have reached your daily news limit

Please log in to continue


সন্ধ্যায় দোকান বন্ধে বিক্রি কমে গেছে, ব্যবসায়ীদের বিকল্প প্রস্তাব

জ্বালানিসংকট মোকাবিলায় তিন দিন ধরে দোকানপাট ও শপিং মল সন্ধ্যায় বন্ধ হচ্ছে। ফলে আগের তুলনায় বেচাকেনার সময়সীমা দু-তিন ঘণ্টা পর্যন্ত কমেছে। এতে তৈরি পোশাক, জুতা, গৃহস্থালিসহ অন্যান্য পণ্যের বড় ব্র্যান্ড থেকে শুরু করে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকে নেমেছে।

কয়েকটি তৈরি পোশাক, জুতা ও জুয়েলারি ব্র্যান্ডের স্বত্বাধিকারীরা প্রথম আলোকে বলেন, সাধারণত সকাল থেকে রাত পর্যন্ত যে বিক্রি হয়,  তার প্রায় ৪০ শতাংশ হয় সন্ধ্যা পর্যন্ত। আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হয় বাকি ৬০ শতাংশ। ফলে সন্ধ্যায় দোকানপাট ও শপিং মল বন্ধ হওয়ায় বিক্রি স্বাভাবিকভাবেই কমে গেছে। এমন অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীদের বড় অংশই কর্মীদের বেতন-ভাতা ও দোকান ভাড়াই দিতে হিমশিম খাবে। এ ছাড়া বিক্রি কমায় ভ্যাট বাবদ সরকারের রাজস্বও কমে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন