বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, অভিজ্ঞতার কারণেই আমি এখানে বসেছি।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডে কেউই অপরিহার্য নয়। আমি আইসিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশি। আমি বলছি না আমি বিশাল কিছু, কিন্তু অভিজ্ঞতার কারণেই আমি এখানে বসেছি। দেশের জন্য সবকিছু ছেড়ে এখানে এসেছি। যদি পরিস্থিতি অনুকূলে না থাকে, তবে অন্য পথ দেখব, কিন্তু আপাতত আমি দেশের পাশেই থাকতে চাই।’
২০২৫ সালের অক্টোবরে নির্বাচনের মাধ্যমে বিসিবি সভাপতি হন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু সেই নির্বাচনে অনিয়ম ও ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ তদন্তে গঠিত কমিটি সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এত চাপের মুখে বিসিবি সভাপতি।
শুধু তাই নয়, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে অংশ নেয়নি। এনিয়ে বোর্ডের ভেতরে রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বজনপ্রীতির অভিযোগে ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির ওপর চাপ বাড়িয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬ জন পরিচালক বোর্ড থেকে পদত্যাগ করেছেন।র