গাজীপুর ফ্লাইওভারে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে দুজন নিহত

বিডি নিউজ ২৪ কোনাবাড়ী প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ২২:০২

গাজীপুর কোনাবাড়ী ফ্লাইওভারে রড বোঝাই ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন পাঁচজন।


রোববার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই ফ্লাইওভারে দুর্ঘটনায় তাকওয়া পরিবহনের মিনিবাসটির যাত্রীরা হতাহতের শিকার হন বলে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোনাবাড়ি জোন) আবু নাসের আল আমিন জানান।


পুলিশ জানায়, চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি রড বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। বাসটির সামনের কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ মারা যান।


দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।


তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।


আহত পাঁচ যাত্রীর মধ্যে দুজনকে কোনাবাড়ি পপুলার হাসপাতালে এবং তিনজনকে কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও