হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ওমান ও ইরান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ২১:৫৫

অবরুদ্ধ করে রাখা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে বিকল্প বিভিন্ন পথ নিয়ে আলোচনায় বসেছে ওমান ও ইরান। ওমানের পররাষ্ট্রমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।


শনিবার বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ে এই বৈঠকে দু’পক্ষের বিশেষজ্ঞরাও উপস্থিতি ছিলেন বলে রোববার এক্সে এক পোস্টে জানিয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রণালয়।


পোস্টে বলা হয়, “অঞ্চলটিতে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং দুই দেশের বিশেষজ্ঞরা বেশ কিছু পরিকল্পনা ও প্রস্তাব উত্থাপন করেছেন। সেগুলো পর্যালোচনা করে দেখা হবে।”


গত ফেব্রুয়ারি মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে তেহরান কার্যত এই জলপথটি বন্ধ করে রেখেছে। রোববার ওমানের তিনটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে।


তেলবাহী দুটি বড় সুপারট্যাংকার এবং তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ওমানের উপকূলের দিকে যেতে দেখা গেছে।


ইরান ও ওমান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং এই প্রণালি ‘পর্যবেক্ষণ’ বা তত্ত্বাবধানের জন্য একটি প্রটোকল তৈরি করছে- এক ইরানি কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানানোর পর ওমানের জাহাজগুলো এ পথ অতিক্রম করার এই খবর এল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও