You have reached your daily news limit

Please log in to continue


২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ৯৭৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। একই সময়ে হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে দুই জনের।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা সাত হাজার ৬১০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৯২৯ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন