You have reached your daily news limit

Please log in to continue


চীনে শিশুদের জন্য আসক্তিমূলক সেবা নিষিদ্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর “ডিজিটাল মানব” (ভার্চুয়াল মানুষ) নিয়ন্ত্রণে নতুন খসড়া নীতিমালা জারি করেছে চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি)। এতে শিশুদের জন্য বিভ্রান্তিকর বা আসক্তিমূলক সেবা নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সীদের জন্য “ভার্চুয়াল ঘনিষ্ঠ সম্পর্ক” ধরনের সেবা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। এছাড়া এমন কোনো কনটেন্ট বা সেবা চালু রাখা যাবে না যা শিশুদের বিভ্রান্ত করতে পারে বা তাদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, কারও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তার অনুমতি ছাড়া ডিজিটাল মানব তৈরি করা যাবে না। একইসঙ্গে ভার্চুয়াল চরিত্র ব্যবহার করে পরিচয় যাচাইকরণ  প্রক্রিয়া ফাঁকি দেওয়ার চেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ করা হবে।

রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে চীন। খসড়া বিধিতে বলা হয়েছে, ডিজিটাল মানবের মাধ্যমে এমন কোনো কনটেন্ট ছড়ানো যাবে না যা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেয়, বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করে বা জাতীয় ঐক্য ক্ষুণ্ন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন