You have reached your daily news limit

Please log in to continue


মুখে দিলেই মিলিয়ে যায় সুস্বাদু ট্রেস লেচেস কেক, যেভাবে বানাবেন

প্রেমের সপ্তাহ মানুন বা না মানুন, পছন্দের মানুষের জন্য একটু বিশেষ উদ্যোগ নিতে ক্ষতি কী? প্রেম দিবসে আর কিছু না হোক, প্রিয়জনকে একটু সময় উপহার দেওয়ার কথা তো ভেবে দেখাই যায়। আপনার সঙ্গীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত, সঙ্গে তার পছন্দের খানাপিনা— আর কী-ই বা চাই! কিন্তু আপনার প্রিয়জনের জন্য বিশেষ দিনে কী বানাবেন, তা ভেবে পাচ্ছেন না? তার মিষ্টি পছন্দ হলে বানিয়ে ফেলুন ট্রেস লেচেস কেক, যা মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যাবে সেই আমেরিকান মিল্ক কেক। কীভাবে বানাবেন ভাবছেন?

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বানাবেন প্রিয় ট্রেস লেচেস কেক

উপকরণ

দেড় কাপ ফুল ফ্যাট দুধ। ১ টেবিল চামচ ভিনিগার। আধাকাপ চিনি। ১/৪ কাপ তেল। ১ চা চামচ ভ্যানিলা এসেন্স। ৩/৪ কাপ ময়দা। আধ চা চামচ বেকিং পাউডার। আধ চা চামচ বেকিং সোডা। ৬ টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ২ টেবিল চামচ গুঁড়ো চিনি। এবং পরিমাণমতো হুইপ্ড ক্রিম।

প্রণালি

প্রথমে একটি পাত্রে আধাকাপ দুধের মধ্যে ভিনিগার ভালো করে মিশিয়ে দিন। এরপর সেই ছানা কাটা দুধের মধ্যে একে একে চিনি, তেল আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে প্রি হিটেড অভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট বেক করে নিন। 

এবার কেকটি অভেন থেকে বার করে ছুরি দিয়ে ফুটো করে নিন। বাকি দুধের মধ্যে ফ্রেশ ক্রিম আর গুঁড়ো চিনি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর কেকের ওপর দুধের মিশ্রণ ছড়িয়ে আধাঘণ্টা ফ্রিজে রেখে দিন। এরপর ফ্রিজ থেকে বার করে উপরে হুইপ্ড ক্রিমের একটি স্তর সাজিয়ে দিন। উপর থেকে স্ট্রবেরি সাজিয়ে পরিবেশন করুন আলিয়ার প্রিয় মিল্ক কেকটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন