You have reached your daily news limit

Please log in to continue


জামিন পেলেন গায়ক নোবেল

তরুণীকে ‘আটকে রেখে হেনস্তা’ এবং অর্থ ‘আত্মসাতের’ মামলায় মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল।

শুনানি শেষে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন বলেন, “গত ২ এপ্রিল ধার্য দিনে নোবেলকে জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। আজকে তার জামিন চেয়ে আবেদন করেছিলাম। আসামির উপস্থিতিতে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন