You have reached your daily news limit

Please log in to continue


অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আনছে মাইক্রোসফট

বিশ্বমানের (স্টেট অব দ্য আর্ট) বা সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরির লক্ষ্যে কাজ করছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মধ্যে নিজেদের তৈরি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বাজারে আনার পরিকল্পনা নিয়েছে।

স্টেট অব দ্য আর্ট (এসওটিএ) বা সর্বাধুনিক মডেল বলতে এমন কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝানো হয়, যা একই ধরনের অন্যান্য মডেলের তুলনায় বিভিন্ন মানদণ্ডে বেশি কার্যকর ও শক্তিশালী পারফরম্যান্স দেখাতে সক্ষম।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধান মুস্তাফা সুলেমান কোম্পানিটিকে এআই খাতে সম্পূর্ণ স্বনির্ভর করে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। এ লক্ষ্যে ভোক্তা পর্যায়ের ব্যবহার থেকে শুরু করে মূল ভিত্তির মডেল তৈরি সবকিছুই নিজেদের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে।

ওপেনএআইয়ের সঙ্গে আগের চুক্তি পরিবর্তনের পরই মাইক্রোসফটের এই নতুন কৌশল সামনে আসে। আগে ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকায় নিজেদের মডেল তৈরির সুযোগ সীমিত ছিল প্রতিষ্ঠানটির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন