উপহার পছন্দ না হলে কী করবেন?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১৭:১৯

উপহার পাওয়া সবসময়ই আনন্দের। কারণ প্রিয় মানুষদের দেওয়া উপহার ভালোবাসা আর যত্নের অনুভূতি দেয়।


তবে সব উপহার প্রয়োজন বা পছন্দের সঙ্গে নাও মিলতে পারে। তাই অনেক সময় আলমারির কোণে জমে থাকে এমন কিছু উপহার যা ব্যবহারও করা হয় না আবার অন্য কাউকে দিতেও দ্বিধা হয়। আর এই দ্বিধার মূল কারণ অপরাধবোধ।


তবে বিশেষজ্ঞরা বলছেন, উপহার থেকে মুক্তি পাওয়া মানেই ভালোবাসাকে অস্বীকার করা নয়। বরং নিজের জীবনে প্রয়োজনীয় জায়গা তৈরি হয়।


যে কারণে উপহার নিয়ে অপরাধবোধ হয়


অনেকেই উপহার অন্য কাউকে দিতে পারেন না, কারণ তারা মনে করেন এতে উপহার যে দিয়েছে তার অনুভূতিতে আঘাত লাগতে পারে। বিশেষ করে ঘনিষ্ঠজনের দেওয়া উপহার হলে এই অনুভূতি আরও তীব্র হয়।


অনেক সময় উপহারটির সঙ্গে ব্যক্তির স্মৃতি বা ভালোবাসাকে এক করে ফেলা হয়।


আচরণবিধি-বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ এলাইন সোয়ান রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “অন্যের অনুভূতির কথা ভাবা ভালো, তবে নিজের জীবনে অপ্রয়োজনীয় বোঝা তৈরি করাও ঠিক নয়।”


দৃষ্টিভঙ্গি বদলালে সহজ হয়


উপহার নিয়ে দৃষ্টিভঙ্গি বদলানো খুব জরুরি। উপহারের মূল উদ্দেশ্য হল- দেওয়া এবং গ্রহণের আনন্দ। এরপর সেই জিনিসটি ব্যবহার করা বা না করা- সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এই উপলব্ধি অপরাধবোধ কমাতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও