‘হাইব্রিড সূচিতে’ ক্লাস চালুর সিদ্ধান্ত এ সপ্তাহেই: শিক্ষামন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১৬:৪৫

শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালু করা হবে কী না সে বিষয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


সচিবালয়ে রোববার সাংবাদিকদের মুখোখুখি হয়ে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে স্টেকহোল্ডারদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেমটিক ডিস্ট্রিবিউশন করা যায় সে ব্যাপারে। আমরা এখনও স্টেকহোল্ডারদের সঙ্গে বসতে পারি নাই।


"কাল পরশু স্টেকহোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এবং সেটা আমরা ক্যাবিনেটকে অবহিত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত নিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে।"


আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অংশীজনদের মতামত তুলে ধরা হবে বলে শিক্ষামন্ত্রী বলেছেন।


মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয় করতে দেশের মহানগরী এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদানের পাশাপাশি, অনলাইনেও ক্লাস নেওয়ার বিষয়ে ভাবছিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


এ বিষয়ে মন্ত্রিপরিষদ সভায় আলোচনা হয়েছে। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, "এইটা তো এই সময়টার ভেতর তারা করবে। রোববার থেকে...কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। কারণ ওগুলো তো সব ক্লাসের সব রকমের ব্যবস্থা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও