You have reached your daily news limit

Please log in to continue


এক দশক পর বিএনপির কাউন্সিল, ঢেলে সাজানো হবে সহযোগী সংগঠনগুলোও

দীর্ঘ এক দশক পর কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছেন দলটির নীতিনির্ধারকেরা। এ ছাড়াও সব সহযোগী সংগঠন ঢেলে সাজানোর প্রস্তুতি নিয়েছে দলটি। এসব বিষয় উঠে আসে গতকাল শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে।

গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘যত দ্রুত কাউন্সিলের দিকে যাওয়া যায়, সেই বিষয়ে আমরা চেষ্টা করব।’ কোরবানির ঈদের আগে দলের কাউন্সিল হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, ঈদের আগে সম্ভব নয়। কয়েক মাস সময় লেগে যাবে।

বৈঠক সূত্র বলছে, জাতীয় কাউন্সিল আয়োজনের পাশাপাশি দলের সাংগঠনিক ভিত্তি চাঙা করার বিষয়েও আলোচনা হয়েছে। এর অংশ হিসেবে স্বল্প সময়ে সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন