সিলেট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা
সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদীপথে চলাচলকারী নৌযানগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।