You have reached your daily news limit

Please log in to continue


‘সম্পর্কের অবনতি’ স্বীকার করে ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে চায় বিসিবি

বিশ্বকাপ তো শেষ হয়ে গেছে মাসখানেক আগেই। তবে সম্পর্কের টানাপোড়েনের ঘা রয়ে গেছে দগদগে। বিসিবিও সেটা অনুভব করতে পারছে। সেই বাস্তবতা স্বীকার করে নিয়েই এখন ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে ও সম্পৃক্ততা বাড়াতে চায় বিসিবি।

সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে ভারতীয় ক্রিকেটের নিয়ন্তা সংস্থা বিসিসিআইকে (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) সম্প্রতি চিঠি দিয়েছে বিসিবি।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ও পরে ভারতের বিশ্বকাপ খেলতে না যেতে বাংলাদেশের সিদ্ধান্ত, দুটি মিলিয়ে জানুয়ারিতে প্রায় মুখোমুখি অবস্থানে ছিল দুই প্রতিবেশী দেশ। সেই সময়ের সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বিশ্বকাপ না খেলতে অটল ছিলেন এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন