ছেলের সঙ্গে কিশোরদের দ্বন্দ্ব, হামলায় প্রাণ গেল কৃষক দল নেতার
নোয়াখালীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ ছেলেদের ওপর স্থানীয় কিশোরদের হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারিয়েছেন কৃষক দলের এক নেতা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম।
নিহত মো. সেলিম (৫০) ওই গ্রামের প্রয়াত মো. শাহজানের ছেলে। তিনি দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি ছিলেন। বাড়ির পাশে তার দোকান আছে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সেলিমের ছোট ছেলে অন্তরের সঙ্গে একই এলাকার এক কিশোরের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয়ে কয়েকদিন আগে দ্বন্দ্ব হয়। এ সময় একে অপরকে দেখা নেওয়ার হুমকি দেয়।
শনিবার দুপুরে প্রথমে মোবাইলে অন্তরের সঙ্গে সেই কিশোরের বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোর আরও কয়েকজন কিশোরকে নিয়ে মো. সেলিমের বাড়ির সামনে এসে তার ছেলে অন্তরের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় অন্তরের বড় ভাই শাকিল এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বাড়িতে এমন শোরগোল শুনে নিজের দোকান থেকে বের হয়ে ছেলেদের রক্ষা করতে এগিয়ে যান সেলিম। এ সময় কিশোররা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং মাথায় গুরুতর আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মারধর
- কৃষকের মৃত্যু
- মাথায় আঘাত