You have reached your daily news limit

Please log in to continue


মিলির বীরত্বে চীনের বিপক্ষে প্রথমার্ধে সমতা বাংলাদেশের

বাংলাদেশের ফুটবলে চলছে ব্যস্ততা। গতকাল সাফ অ-২০ পুরুষ দল মালদ্বীপে চ্যাম্পিয়ন হয়েছে। আজ নারী অ-২০ দল থাইল্যান্ডে এশিয়ান কাপ খেলছে শক্তিশালী চীনের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এখনো কোন গোল হজম করেনি। 

সিনিয়র দলের মতো চীনও অত্যন্ত শক্তিশালী দল বয়স ভিত্তিক নারী ফুটবলে। সেই চীনের বিরুদ্ধে বাংলাদেশ প্রথমার্ধে দারুণভাবে লড়েছে। গোলরক্ষক মিলি আক্তার দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। এতে চীন প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। 

বাংলাদেশ নারী ফুটবল দলে নিয়মিত গোলরক্ষক রুপ্না চাকমা। এশিয়ান কাপে রুপ্নার পরিবর্তে মিলি আক্তারকে নামিয়ে চমক দেখান কোচ পিটার বাটলার। তিনি প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ায় চীনের বিপক্ষে ভালো কিপিং করেন। চীনের সিনিয়র দলের বিপক্ষে খেলায় মিলির আজকের ম্যাচটি তুলনামূলক সহজই হয়েছে। নিজেদের বক্সে একাধিকবার ১:১ দারুণ সেভ করেছেন মিলি। কর্নার, ফ্রি কিক থেকেও লাফিয়ে লাফিয়ে দুর্দান্তভাবে গোল রক্ষা করেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন