আগের ম্যাচে ১২ লাখের পর এবার শ্রেয়াসের ২৪ লাখ রুপি জরিমানা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১৫:৪৫

পাঞ্জাব কিংসের জয় আর শ্রেয়াস আইয়ারের জরিমানা যেন হাত ধরাধরি করে চলছে। প্রথম ম্যাচে জয়ের পর মন্থর ওভার-রেটের কারণে ১২ লাখ রুজি জরিমানা হয়েছিল তার। দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় তাদের জয় আরও দাপুটে। কিন্তু এবারও জরিমানা গুনতে হচ্ছে তাকে এবং আগের চেয়ে তা দ্বিগুণ।


চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের ম্যাচে শুক্রবার ২৪ লাখ রুপি জরিমানা করা হয় শ্রেয়াসকে। ইম্প্যাক্ট প্লেয়ারসহ দলের অন্যদের জরিমানা ৬ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ২৫ শতাংশের মধ্যে যেটি পরিমাণে কম।


এক মৌসুমে দ্বিতীয়বার মন্থর ওভার-রেটের কারণে শ্রেয়াসের জরিমানা এবার দ্বিগুণ হয়েছে। মৌসুম মাত্র শুরু হয়েছে। প্রথম দুই ম্যাচেই জরিমানার পর সামনে আরও বড় জরিমানার চোখরাঙানি তাদের থাকবে, যদি ওভার-রেটে উন্নতি না হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও