You have reached your daily news limit

Please log in to continue


বিদ্যুৎ সাশ্রয়: ব্যাংক লেনদেনের সময় কমল

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রোববার থেকে ব্যাংকের লেনদেনের সময় কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

লেনদেনের জন্য বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত সময় ঠিক করে শনিবার পরিপত্র জারি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দাপ্তরিক কাজে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত।

সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সূচি অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রমের নতুন সময় ঠিক করার কথা পরিপত্রে বলা হয়েছে।

স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন এবং দাপ্তরিক কাজের জন্য ৬টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন