You have reached your daily news limit

Please log in to continue


গভীর রাতে ঢাকার সড়কে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রাজধানী দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ রিকশা আরোহীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্ঘটনার শিকার দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। 

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় জানান, দুর্ঘটনার পর আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুজনের পরিচয় আমরা জানতে পারিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন