You have reached your daily news limit

Please log in to continue


ইরানে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র, আকাশে আধিপত্য নিয়ে প্রশ্ন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সর্বশেষ প্রতিবেদন ও প্রতিরক্ষা বিশ্লেষণ অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিশ্চিতভাবে ধ্বংস বা ভূপাতিত এয়ারক্রাফটের সংখ্যা অন্তত ১৬–এর বেশি, আর ক্ষতিগ্রস্তসহ মোট সংখ্যা ২০–এর কাছাকাছি বা তারও বেশি হতে পারে।

৩ এপ্রিল প্রকাশিত রয়টার্স, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান ও বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে দেখা যায়, সাম্প্রতিক সংঘর্ষে যুক্তরাষ্ট্র নতুন করে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইরানের ভেতরে ভূপাতিত হওয়ার বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করা হয়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, দুই ক্রুর একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন নিখোঁজ রয়েছে।

একই দিনে একটি এ-১০ থান্ডারবোল্ট-২ আক্রমণ বিমান বিধ্বস্ত হওয়ার খবরও প্রকাশিত হয়। দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, এই ঘটনায় উদ্ধার অভিযান চালাতে গিয়ে মার্কিন হেলিকপ্টারও হামলার মুখে পড়ে, যা সংঘাতের ঝুঁকি আরও বাড়ার ইঙ্গিত দেয়।

আন্তর্জাতিক প্রতিবেদনের সমন্বিত বিশ্লেষণে দেখা যায়, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ড্রোন খাতে। এনডিটিভি ও অন্যান্য প্রতিরক্ষা-ভিত্তিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নজরদারি ও নির্ভুল হামলার জন্য ব্যবহৃত এমকিউ-৯ রিপার ড্রোনের অন্তত ১০টির বেশি ভূপাতিত হয়েছে। কিছু বিশ্লেষণে এই সংখ্যা আরও বেশি বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন