You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম বেড়েছে ৫৮৭ শতাংশ!

আসন্ন বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী হারে বাড়িয়েছে ফিফা। বুধবার প্রকাশিত চতুর্থ তথা সর্বশেষ ধাপের টিকিট বিক্রির তথ্য অনুযায়ী, সবচেয়ে দামি সিটের টিকিট এখন তালিকাভুক্ত হয়েছে ১০ হাজার ৯৯০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা)।

গত ২০২২ বিশ্বকাপের ফাইনালের তুলনায় এই মূল্যবৃদ্ধি অনেক বেশি। কাতারে অনুষ্ঠিত আসরের শিরোপা নির্ধারণী লড়াইয়ের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা)। অর্থাৎ সেই তুলনায় এবার দাম বেড়েছে ৫৮৬.৮২ শতাংশ! এমনকি তৃতীয় ধাপের টিকিট বিক্রির উইন্ডোর তুলনায়ও দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তখন টিকিটের সর্বোচ্চ দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ ৬৫ হাজার ৯০০ টাকা)।

অন্যান্য ক্যাটাগরির টিকিটের দামও পাল্লা দিয়ে বেড়েছে। ক্যাটাগরি-২ টিকিটের দাম এখন দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৬ হাজার ৩০০ টাকা), যা গত ডিসেম্বরে ছিল ৫ হাজার ৫৭৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৮৪ হাজার ৭০০ টাকা)। ক্যাটাগরি-৩ টিকিটের দাম ৪ হাজার ১৮৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ১৩ হাজার ৯০০ টাকা) থেকে বেড়ে হয়েছে ৫ হাজার ৭৮৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ১০ হাজার ৪০০ টাকা)।

এবারের আসরে ফিফা 'ডায়নামিক প্রাইসিং' মডেল অনুসরণ করছে, যার ফলে চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম ওঠানামা করে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির দাবি, এই আয় দিয়ে বিশ্বজুড়ে তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন করা হবে। তবে তাদের এই পন্থা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন