You have reached your daily news limit

Please log in to continue


গরমে সতেজ থাকতে বাড়িতেই বানান গাজরের মিল্কশেক

গরমে শরীর ঠান্ডা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এসময় শরীরকে জলীয় রাখতে সাহায্য করে ঠান্ডা পানীয়। পানীয় হিসেবে মিল্কশেক বেশ জনপ্রিয়। বাড়িতেও নানা ধরনের মিল্কশেক মধ্যে গরমে বানতে পারেন গাজর দিয়ে মিল্ক শেক। এটি শুধু স্বাদেই ভালো নয়, বরং শরীরকে পুষ্টি ও জলীয়তা সরবরাহ করে। যদিও তা বরফের মতো তাত্ক্ষণিক শীতলতা দেয় না, তবুও এটি শরীরের অভ্যন্তরীণ তাপ কমাতে এবং প্রয়োজনীয় পুষ্টি দিতে কার্যকর। এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

গাজরে প্রচুর ভিটামিন এ, বিটা-ক্যারোটিন এবং পটাশিয়াম থাকে। ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন চোখের স্বাস্থ্য রক্ষা করে, পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া গাজর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক। গাজর মিল্কশেক বাড়িতেই সহজে তৈরি করা যায়। কিছু সহজ উপকরণ ও সামান্য সময়ের মধ্যে আপনি গরমের দিনে শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে পারেন।

উপকরণ

১. মাঝারি আকারের গাজর ৩টি
২. ঠান্ডা দুধ দেড় কাপ
৩. চিনি মধু স্বাদ অনুযায়ী
৪. কাঠবাদাম বা কাজুবাদাম ৪-৫টি
৫. এলাচ গুঁড়া আধা চা চামচ
৬. বরফ কুচি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে গাজরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। চাইলে কাঁচা গাজর ব্যবহার করতে পারেন, অথবা ৩ মিনিট হালকা সেদ্ধ করলে ব্লেন্ড করা সহজ হবে।

এরপর ব্লেন্ডারে গাজরের সঙ্গে দুধ, ভেজানো বাদাম, চিনি বা মধু এবং এলাচ গুঁড়া দিন। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না মিশ্রণটি মিহি ও ক্রিমি হয়। যদি মিশ্রণ খুব ঘন মনে হয়, তবে প্রয়োজন অনুযায়ী আরও কিছু দুধ মেশাতে পারেন। তৈরি মিল্কশেক গ্লাসে ঢালুন এবং উপরে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন