সময় মেনে খাবার খাওয়া অন্ত্রের স্বাস্থ্যের জন্য কেন জরুরি?

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ২০:০১

অন্ত্রের স্বাস্থ্য শুধু কী খাচ্ছেন তার ওপর নয়, কখন আর কিভাবে খাচ্ছেন সেটার ওপরও অনেকটা নির্ভর করে। আমাদের হজম প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময়ের ছন্দ মেনে চলে। অন্ত্রকে শরীরের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। তাই এটাকে যত নিয়মে রাখবেন, শরীর ও মন তত ভালো থাকবে।


তাই প্রতিদিন ঠিক সময়ে খাওয়ার অভ্যাস থাকলে পেট ভালো থাকে, আর এলোমেলো সময় হলে সমস্যা বাড়ে। চলুন, জেনে নিই সময় মেনে খাওয়ার উপকারিতা।


হজম ভালো হয়


নিয়মিত সময়ে খেলে পেট আগে থেকেই খাবার হজমের জন্য প্রস্তুত থাকে। তখন হজমের রস ঠিকমতো বের হয়, ফলে খাবার সহজে হজম হয়। অনিয়ম হলে এই প্রক্রিয়া বিঘ্নিত হয়।


মেটাবলিজম ঠিক থাকে


দিনের বেলায় শরীরের কাজ করার ক্ষমতা বেশি থাকে। রাতে দেরি করে ভারী খাবার খেলে হজম ধীর হয়ে যায়, এতে ওজন বাড়তে পারে ও গ্যাসের সমস্যা হয়।


ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে


অসময়ে খেলে রক্তে শর্করা হঠাৎ বাড়ে। নিয়মিত সময়ে খেলে ইনসুলিন ঠিকভাবে কাজ করে এবং শরীর ভালো থাকে।


অন্ত্র পরিষ্কার থাকার সময় পায়


দুই বেলার খাবারের মাঝে শরীর নিজের মতো করে অন্ত্র পরিষ্কার করে। সারাদিন একটু একটু করে খেলে এই সুযোগটা পায় না, ফলে পেট ফাঁপা বা ব্যাকটেরিয়ার সমস্যা হতে পারে।


ভালো ব্যাকটেরিয়া ঠিক থাকে


অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া থাকে, যাদেরও বিশ্রাম দরকার। নিয়ম মেনে খাওয়া আর ঘুমানোর আগে ২–৩ ঘণ্টা ফাঁকা রাখা তাদের জন্য উপকারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও