You have reached your daily news limit

Please log in to continue


নিয়ম অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে, যেন আইনি বিষয়ে প্রশ্ন না ওঠে

জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই (নিয়ম অনুযায়ী) এটি বাস্তবায়ন করা হবে, যাতে আইনি প্রক্রিয়ার বিষয়ে কোনো প্রশ্ন না ওঠে।
 
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের একটি উদাহরণ তৈরি হয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে দেশের মানুষ ভালো থাকার কারণেই বিএনপিকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার পর মানুষ অনাহারে থেকেছে। দুর্ভিক্ষের সময় এক ব্যক্তির বমি আরেক ব্যক্তি খেয়েছে। মা ছেলেকে লাশ বানিয়ে ভিক্ষা করতো। ঠিক সেসময়েই আবার শেখ কামালের বিয়ে হয়েছে মুকুট পরিয়ে। আইনশৃঙ্খলা বলে কিছু ছিল না। বাবাকে বাধ্য করা হয়েছে ছেলের মাথায় কুড়াল চালাতে, যুবলীগের ছেলেরা লাইসেন্সবিহীন অস্ত্র পেত। পথে ঘাটে লাশ পড়ে থাকতে দেখা যেত। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের চাপে দায়িত্ব নেন। তার খাল খনন কর্মসূচির ফলে তিন বছরের মাথায় খাদ্য সংকট দূর হয়েছিল এবং বাংলাদেশ প্রথম খাদ্য রপ্তানি করে সেনেগালে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন