মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১৯:৩২
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
নিউরোসার্জিকাল আইসিইউতে (এনআইসিইউ) ১৯ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর শুক্রবার সকালে তাকে কেবিনে নেওয়া হয়।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “উনার (মির্জা আব্বাস) অবস্থা কিছুটা উন্নতির দিকে।
“সকালে ভাবির (আব্বাসপত্নী আফরোজা) সাথে কথা হয়েছে। ধীরে ধীরে উনার অবস্থার উন্নতি হচ্ছে। আজকে সকালে উনাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।”
তিনি বলেন, “কেবিনেই চিকিৎসকরা উনাকে উন্নত ফিজিওথেরাপি দেবেন। যেহেতু ব্রেইনের জটিল অস্ত্রোপচার হয়েছে; সেজন্য চিকিৎকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে, চালিয়ে যেতে হবে।”
মির্জা আব্বাসের সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ডা. রফিক।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ২ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৫ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ১ মাস আগে