You have reached your daily news limit

Please log in to continue


ফ্লোরিডায় বাংলাদেশি নারী দোকানকর্মীকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি এক নারী দোকানকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফ্লোরিডা স্টেটের ফোর্ট মায়ার্স সিটিতে এ ঘটনা ঘটে বলে দোকানটির মালিক প্রবাসী বিএনপি নেতা আরিফ আহমেদ আশরাফ জানিয়েছেন।

নিহত নিলুফার ইয়াসমিন (৪২) ফোর্ট মায়ার্সে ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরের’ কর্মচারী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে।

হত্যাকাণ্ডের পর পুলিশ রোবার্ট জোয়াসিন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

নিলুফারের ওপর আক্রমণের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি হাতুড়ি দিয়ে দোকানের বাইরে পার্ক করা একটি কালো গাড়ির কাঁচ ভাঙচুর করছেন। পরে দোকান থেকে নিলুফার ইয়াসমিন বের হলে তাকেও আঘাত করেন সেই ব্যক্তি। এতে নিলুফার মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী নিলুফারের মাথায় কয়েকবার আঘাত করে সেখান থেকে চলে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন