মমতার ভবানীপুর আসনে ভয়ভীতি দেখাচ্ছেন বিজেপির শুভেন্দু, অভিযোগ তৃণমূলের
প্রথম আলো
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৭
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি সরগরম, তৈরি হয়েছে তীব্র বাগ্যুদ্ধের আবহ।
এ প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতার আলিপুরের সার্ভে বিল্ডিংয়ের নির্বাচন দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রাজ্য বিধানসভা