অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প
প্রথম আলো
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি আর তাঁর পদে থাকছেন না।
গতকাল বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বন্ডিকে আইন প্রয়োগকারী শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। এর আগে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পাম বন্ডি যেভাবে যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের তদন্তসংক্রান্ত নথিগুলো সামলেছেন, তা নিয়ে ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন। এ কারণে তিনি বন্ডিকে সরিয়ে দেওয়ার কথা ভাবছিলেন।
ট্রাম্প বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাময়িকভাবে অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বরখাস্ত
- ডোনাল্ড ট্রাম্প
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| আমেরিকা / যুক্তরাষ্ট্র
২ বছর আগে
সমকাল
| আমেরিকা / যুক্তরাষ্ট্র
২ বছর, ১ মাস আগে
www.ajkerpatrika.com
| আমেরিকা / যুক্তরাষ্ট্র
২ বছর, ১ মাস আগে
www.ajkerpatrika.com
| আমেরিকা / যুক্তরাষ্ট্র
২ বছর, ১ মাস আগে