ল্যাপটপ স্লো? স্পিড বাড়ানোর ৫ উপায় জেনে রাখুন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩
কাজের সময় হঠাৎ ল্যাপটপ স্লো হয়ে গেলে তা সত্যিই বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে। বিশেষ করে যখন জরুরি কোনো কাজ শেষ করার তাড়া থাকে, তখন ধীরগতির ডিভাইস কাজের গতি অনেকটাই কমিয়ে দেয়। অনেকেই মনে করেন, এ সমস্যার একমাত্র সমাধান নতুন ল্যাপটপ কেনা। কিন্তু বাস্তবে কয়েকটি সহজ পরিবর্তন করলেই পুরোনো ল্যাপটপের পারফরম্যান্স অনেকটাই উন্নত করা সম্ভব।
১. স্টার্টআপ অ্যাপ নিয়ন্ত্রণ করুন
ল্যাপটপ চালু হওয়ার সময় অনেক সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। এর ফলে বুট হতে বেশি সময় লাগে এবং সিস্টেম ধীর হয়ে পড়ে। তাই স্টার্টআপ সেটিংসে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিন। এতে ল্যাপটপ দ্রুত চালু হবে।