বয়স্কদের মধ্যেও বাড়ছে এআই ব্যবহার
বয়সজনিত সেবা ও বয়স্কদের সহায়তায় প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। ‘এজ টেক’ খাতের এই উত্থানের মধ্যে বয়স্কদের মধ্যেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম-বিজনেস ইনসাইডার।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বয়স্ক ব্যক্তিরা এখন এআই চ্যাটবট, ওয়্যারেবল ডিভাইস, রোবোটিকস ও স্মার্ট হোম প্রযুক্তি ব্যবহার করছেন দৈনন্দিন জীবন সহজ করতে। একই সঙ্গে তরুণ প্রজন্ম তাদের বাবা-মা বা পরিবারের বয়স্ক সদস্যদের এসব প্রযুক্তি ব্যবহারে সহায়তা করছে।
অনুসন্ধানে দেখা গেছে, অনেকেই বয়স্ক স্বজনদের জন্য এআই-চালিত ক্যামেরা, মোশন সেন্সর ও জরুরি পরিস্থিতি শনাক্তকারী ডিভাইস ব্যবহার করছেন। আবার কেউ নার্সিং হোমে থাকা স্বজনদের জন্য ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছেন। একাকীত্ব কমাতে এআই-ভিত্তিক ‘কম্প্যানিয়ন’ ব্যবহারের প্রবণতাও বাড়ছে।