বজ্রপাতের মতো এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না : স্বাস্থ্যমন্ত্রী

এনটিভি প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১৭:১৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসেছে, আগের থেকে এর কোনো প্রস্তুতি ছিল না। তবে টিকাদান কার্যক্রম পুনরুজ্জীবিত করা এবং সিপ্যাপ ও ভেন্টিলেটর সাপোর্ট বাড়ানোর পাশাপাশি চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে স্বাস্থ্যব্যবস্থা জোরদার করা হচ্ছে। 


আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।


সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘একটি হাসপাতালের অবহেলার কারণে, কমিউনিকেশন গ্যাপের কারণে আমাদের অনেকগুলো সন্তান অকালে ঝরে গেছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মর্মাহত।’ তিনি আরও বলেন, ‘এর আগে একটা ঘটনায় একটামাত্র ক্যাজুয়ালিটিজ হয়েছিল, সংক্রামকব্যাধী হাসপাতাল, মহাখালীতে। আমরা রাত ১টায় সেখানে গিয়েছিলাম। আমরা সমাধান করতে পেরেছিলাম। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আইসিইউ ছিল, সেটা ১৮ ঘণ্টার মধ্যে তড়িত গতিতে ডাক্তার-নার্সদের নিয়ে চালু করেছি। যে কারণে সেখানে আর কোনো ক্যাজুয়ালিটিজ হয়নি।


চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেখেন, আল্লাহ বিপদ দেন এবং সহযোগিতাও করেন। আপনাদের এই পেশাটাতে যদি অবহেলা থাকে, তাহলে এটা মেডিকেল এথিক্সে সমর্থনযোগ্য নয়। আপনারা অন্ধকার ঘরে একবার চিন্তা করেন, আপনারা কারা? তাহলে আর অবহেলা করবেন না। আমাদের ডাক্তাররা অবহেলা করেনও না। ডাক্তার যা বলেন রোগী তা-ই করেন। একজন রোগী স্রষ্টার পরে চিকিৎসকের কাছে পুরোপুরি নিজেকে সঁপে দেয়। চিকিৎসক যা বলেন, রোগী সেই কাজটাই করেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও