You have reached your daily news limit

Please log in to continue


একসঙ্গে অ্যালেন ও ছোঁয়া

ভক্তদের কাছে একজন খায়রুল নামে পরিচিত, অন্যজন নীপা। তাঁদের সম্পর্ক কখনো দর্শকদের হাসিয়েছে, কখনো আবেগপ্রবণ করেছে। পর্দায় তাঁদের এই পরিচিতি দিয়েছে দেনা পাওনা। বলছি ধারাবাহিক নাটকটির জুটি অ্যালেন শুভ্র ও তাবাচ্ছুম ছোঁয়ার কথা। গত মাসে শেষ হয়েছে তাঁদের এই ধারাবাহিক। এবার দিলেন নতুন খবর। আবার জুটি হয়েছেন তাঁরা। এবার তাঁদের দেখা যাবে চেনা অচেনা ধারাবাহিকে।

দ্বিতীয় ধারাবাহিকে জুটি হিসেবে কাজ করতে পেরে উচ্ছ্বসিত তাবাচ্ছুম ছোঁয়া। তিনি জানান, সবাই নাকি তাঁকে ‘খায়রুলের বউ’ বলে ডাকেন। হেসে বললেন, ‘ধারাবাহিক থেকে আমাদের জুটি শুরু। পরে দুটি একক নাটকে অভিনয় করেছি। সেগুলো সামনে আসবে। এবার দ্বিতীয় ধারাবাহিকেও আমরা একসঙ্গে। মজার ব্যাপার হচ্ছে, দেনা পাওনা শেষ হওয়ার পর অনেক এসএমএস পাচ্ছি। সবাই লিখছেন, আমাদের একসঙ্গে দেখতে চান। এমনকি তাঁরা আমাদের নাটকের শেষটাও মেনে নিতে পারেননি। দ্বিতীয় অংশও চাইছেন। এ ভালোবাসার কারণেই একসঙ্গে কাজ করা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন