You have reached your daily news limit

Please log in to continue


ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ বদল হয়েছে: প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় থেকে সিসি ক্যামেরার একদিনের ভিডিও ফুটেজ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বুধবার (১ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সিসলকগুলোতে থাকা হার্ডড্রাইভগুলোর কিছু পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, আমি আদিষ্ট হয়ে জানতে পেরেছি, পুরোনো ও নতুন কিছু হার্ডড্রাইভ সংযোজিত ও বিয়োজিত হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে এটি অবহিত করেছি। হার্ডড্রাইভ রিপ্লেসের (বদলের) বিষয়টি আমরা সিসলক এবং রেজিস্ট্রারে দেখতে পেয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফুটেজ গায়েব হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। প্রসিকিউটর তানভীর হাসান জোহা যা বলেছেন, তা প্রসিকিউশন কার্যালয়ের আনুষ্ঠানিক বক্তব্য নয়। তাঁকে (জোহা) ডেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন