আপনারা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ? প্রশ্ন ইমরুল কায়েসের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ২১:২২
দেশের ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। প্রতি বছর ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) যথাসময়ে শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে চরম সংশয়। এ অবস্থায় বিসিবি ও সিসিডিএম-এর শীর্ষ কর্তাদের নীরবতা এবং ব্যক্তিগত দ্বন্দ্বের কঠোর সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস।
লিগ শুরু করার দাবিতে গতকালই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ ক্রিকেটাররা তাদের হতাশা প্রকাশ করছেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেটার
- ইমরুল কায়েস