You have reached your daily news limit

Please log in to continue


পয়লা বৈশাখের শোভাযাত্রায় থাকবে মোরগ, পায়রা, দোতারা

বিশাল আকৃতির লাল ঝুঁটির মোরগ, পায়রা, দোতারা নিয়ে পয়লা বৈশাখ ১৪৩৩ নববর্ষের ঐতিহ্যবাহী শোভাযাত্রা নামবে রাজধানীর রাজপথে। তবে এর নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ হবে কি না, সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে এবার রাজধানীতে উদ্‌যাপিত হবে বৈশাখবরণ উৎসব।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ও নববর্ষ উদ্‌যাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক আজহারুল ইসলাম শেখ প্রথম আলোকে বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সভায় পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম চূড়ান্ত হবে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্‌যাপন কমিটির সভায় প্রতিপাদ্য, শোভাযাত্রার প্রতীক ও কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। তবে সেখানে শোভাযাত্রার নাম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সভায় নামের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন