You have reached your daily news limit

Please log in to continue


ই-সিগারেট নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে সরকার

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংশোধন করে দেশে ই-সিগারেট উৎপাদন ও বিক্রির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত একটি সংসদীয় বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হচ্ছে।

সূত্র জানায়, সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় এরই মধ্যে একটি খসড়া প্রণয়ন করছে, যেখানে ই-সিগারেটসংক্রান্ত নিষেধাজ্ঞার বিধানগুলো বাদ দেওয়া হয়েছে। খসড়াটি শিগগির লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে পাঠানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন