You have reached your daily news limit

Please log in to continue


সংখ্যার ভিড়ে চাপা পড়া আর্তনাদ: শুধু শোক নয়, চাই প্রতিকার

গত কোরবানি ঈদ গ্রামের বাড়িতে করার পর দুপুরেই বের হয়েছিলাম ঢাকায় ফেরার জন্য। ঘর থেকে বেরিয়ে গ্রামের পথ ধরে সামান্য এগোনোর পরে দেখা গেলো কিছু মানুষের জটলা, তিনটা বাইক পড়ে আছে। বাইকের পাশে পড়ে আছে তিনটি মরদেহ, আহত তিনজন কাতরাচ্ছে। এরা বেরিয়েছিল মোটরসাইকেল রেস করতে। রাস্তা ফাঁকা পেয়ে অস্বাভাবিক স্পিড তোলার পরে ঘটে এই দুর্ঘটনা।

এরপর যখন আমাদের গাড়ি রংপুর-সৈয়দপুর সড়কে উঠলো, তখন গাড়ির স্পিডের কাঁটা ৩০-৪০ এ আটকে গেলো। রাস্তাজুড়ে অসংখ্য মোটরবাইক, অধিকাংশেরই তিন-চারজন করে যাত্রী এবং অসম্ভব জোরে স্পিড তুলে ছুটছে তারা। এর মধ্যেই সেলফি তোলা হচ্ছে, গান বাজছে, কেউ কেউ পথের পাশে দাঁড়িয়ে টিকটকও করছেন। আমরা নিজেদের জান নিয়ে ভয়ে ভয়ে ওই রাস্তা থেকে বের হয়ে এলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন