যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১২:২০
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই আবারও দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের জন্য। তাদের সর্বাধুনিক প্রযুক্তির একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৩১মার্চ) স্থানীয় সময় বিকেলে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন বিমানবাহিনী।
জানা যায়, নেভাদার ইন্ডিয়ান স্প্রিংস থেকে প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ‘নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ’-এর সংরক্ষিত এলাকায় যুদ্ধবিমানটি আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে পাইলট নিজেকে সফলভাবে বের করে নিতে সক্ষম হন।