You have reached your daily news limit

Please log in to continue


চেক প্রজাতন্ত্রের ২০ বছরের খরা কাটল, ৮ বছর পর বিশ্বকাপে সুইডেন

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪২টি দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ৬টি স্থানের মধ্যে ৪টি বরাদ্দ ছিল ইউরোপের জন্য। সেই চারটি স্থান নির্ধারণে ৩১ মার্চ অনুষ্ঠিত হয় ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ফাইনাল। এ পর্বে সবচেয়ে বড় চমক তৈরি হয়েছে ইতালির বিদায়ে—বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বসনিয়ার সঙ্গে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তুরস্কও।

এদিকে প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আরও দুটি দল—সুইডেন ও চেক প্রজাতন্ত্র।

স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় রোমাঞ্চকর ম্যাচে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে ফিরেছে সুইডেন। ২০১৮ সালের পর আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরে দেখা যাবে ১৯৫৮ সালের রানার্সআপদের। সুইডেনের হয়ে গোল করেন অ্যান্থনি এলাঙ্গা, গুস্তাফ লেজারবিয়েল্কে ও ভিক্টর ইয়োকেরেস। পোল্যান্ডের হয়ে গোল করেন নিকোলা জালেভস্কি ও কারোল সুইদেরস্কি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন