You have reached your daily news limit

Please log in to continue


ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন রাষ্ট্র গঠন ঠেকাতে

মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে কয়েকজন সন্দেহভাজন বিদেশি নাগরিক গ্রেফতার হওয়ার পর সে দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। গ্রেফতারকৃত এ বিদেশি নাগরিকের সংখ্যা সাতজন। তারা সবাই ইউরোপীয় বলে জানা গেছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘খ্রিষ্টান রাষ্ট্র’ গঠনে তারা জড়িত থাকতে পারে বলে ভারত অনুমান করছে। এসব ব্যক্তি পৃথক রাষ্ট্র গঠনে ছক আঁকছিলেন নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র ছিল; তা খতিয়ে দেখছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ।

গ্রেফতারদের মধ্যে ম্যাথু ভ্যানডাইক, যাকে মার্কিন ভাড়াটে সেনা সদস্য বলে চিহ্নিত করেছে এনআইএ। এযাবৎ যেসব তথ্য পাওয়া গেছে তাতে জানা যায়, এসব ব্যক্তির বিরুদ্ধে ভারত হয়ে চোরাই পথে মিয়ানমারে প্রবেশ করে সেখানকার সশস্ত্র বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণ এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করার অভিযোগ আছে। ম্যাথু ভ্যানডাইক তার ইউক্রেনীয় সঙ্গীদের নিয়ে পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করেন এবং ভারত সরকারের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বিমানে আসামের গুয়াহাটিতে পৌঁছান।

সেখান থেকে মিজোরাম হয়ে চোরাই পথে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে চলে যান। মিয়ানমারে তারা বেশ কিছুদিন অবস্থান করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সশস্ত্র সংগঠনগুলোর সদস্যদের অস্ত্র প্রশিক্ষণসহ নানাবিধ টেকনিক্যাল যন্ত্রপাতি পরিচালনার প্রশিক্ষণ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন