You have reached your daily news limit

Please log in to continue


তিন প্রতিষ্ঠানে চেয়ারম্যান নিয়োগে জটিলতা, আটকে গেছে বেতন

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের পদ খালি প্রায় এক মাস ধরে। চেয়ারম্যান না থাকায় আটকে আছে নিয়ন্ত্রক সংস্থাটির কর্মীদের বেতন। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সোনালী ব্যাংক ও সাধারণ বীমা করপোরেশনেও চেয়ারম্যান পদ খালি এক মাস ধরে।

শীর্ষস্থানীয় পদ খালি থাকা এই প্রতিষ্ঠান দুটিতে পরিচালনা পর্ষদের বোর্ড সভা হচ্ছে না। নেওয়া যাচ্ছে না নীতিগত সিদ্ধান্ত। তবে রুটিন কার্যক্রম চলমান।

নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সোনালী ব্যাংক ও সাধারণ বীমা করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। কারণ আইডিআরএর চেয়ারম্যান এবং সোনালী ব্যাংক ও সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান পদত্যাগ করলেও তা এখনো অনুমোদন দেয়নি প্রধানমন্ত্রীর দপ্তর। ফলে এই তিন জায়গায় নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে পারছে না অর্থ মন্ত্রণালয়। আবার যেহেতু এই নিয়ন্ত্রক সংস্থা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানরা নিজ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছে, তাই তারাও দায়িত্ব পালন করতে পারছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন